আমরা জানি লিভার সিরোসিস ও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এদুটোই মারাত্মক রোগ এবং দীর্ঘ মেয়াদী একটি প্রক্রিয়া।

লিভার সিরোসিসের ক্ষেত্রে

হাইপোগোনাডিজম হয় — এর ফলে পুরুষালি হরমোন টেস্টোস্টেরোনের মাত্রা অনেকাংশে হ্রাস পায় ; লিভারের অভ্যন্তরে অ্যান্ড্রোজেন রিসেপ্টর কমে গিয়ে ইস্ট্রোজেন রিসেপ্টর বেড়ে যায়,  ফলশ্রুতিতে —

১) টেস্টিকুলার অ্যাট্রোফি বা অন্ডকোষের আকার আকৃতি ছোট হয়ে যায়, ব্যথার অনুভূতি নষ্ট হয় এবং নরম হয়ে যায়

২) গাইনিকোম্যাশিয়া বা পুরুষের স্তনের আকৃতি বড় হয়ে যায় এবং কখনও কখনও ব্যথা করে

৩) পুরুষালি লোম কমে যায় অর্থাৎ বগল, তলপেটের লোম এবং গোঁফ – দাড়ি ঝরে পড়ে

৪) অস্টিওপরোসিস বা হাড় জিরজিরে হয়ে ভঙ্গুর হয়ে যায়

৫) এনিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দেয়

৬) ইনফার্টিলিটি বা সন্তান জন্মদানের ক্ষমতাও লোপ পায়

এতসব কিছুর ফলে যেটা হয় সেটা হলো —

১) লস অফ লিবিডো অর্থাৎ পুরুষের যৌনাকাঙ্ক্ষা কমে যায়

২) ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ পুরুষাঙ্গের সুদৃঢ় হওয়ার ক্ষমতা লোপ পায় এবং এর ফলে পুরুষাঙ্গ সহজেই নেতিয়ে পড়ে ও ম্যাড়মেড়ে হয়ে যায়

৩) লিথারজি বা ক্লান্তি, অবসাদ ও আলস্য দেখা দেয়

৪) পেশীশক্তির দুর্বলতা দেখা দেয়   

৫) নিয়মিত দাড়ি-গোঁফ শেভ করার প্রয়োজনীয়তা কমে যায়

আর নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার হলো

মেটাবোলিক সিন্ড্রোমের একটি হেপাটিক প্রেজেন্টেশন অর্থাৎ সভ্যতার উন্নয়নের বিড়ম্বনা স্বরূপ একটি মারাত্মক রোগের হুমকি — এখানে যেটা হয় সেটা হলো

১) ওবেসিটি বা দেহের ওজন বৃদ্ধি বা স্থূলতা

২) ফ্যাটি লিভার বা লিভারে চর্বি

৩) ইনসুলিন রেজিস্ট্যান্স যার জন্য ডায়াবেটিস দেখা দেয়

৪) ডিসলিপিডেমিয়া বা রক্তে চর্বির মাত্রাধিক্য

৫) হাইপারটেনশন বা প্রেশার বেড়ে যাওয়া ইত্যাদি

এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের ফলে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি ও ডায়াবেটিক ভাসকুলোপ্যাথি হয় ; ফলশ্রুতিতে —

১) পুরুষের যৌনাকাঙ্ক্ষা কমে যায় এবং

২) পুরুষাঙ্গের রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোটিক চেইন্জ অর্থাৎ অতিরিক্ত চর্বি জমে রক্তনালীগুলো বন্ধ হয়ে পুরুষাঙ্গে রক্ত ও অক্সিজেনের যোগান দিতে পারে না ; ফলে পুরুষাঙ্গ প্রসারিত না হতে পেরে ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষাঙ্গ নেতিয়ে পড়ে ও ম্যাড়মেড়ে হয়ে যায়।

তাই লিভার সিরোসিস ও ফ্যাটি লিভার দুটো রোগেই পুরুষের পুরুষালি ক্ষমতা নষ্ট হয় — এবং এই রোগ প্রতিরোধের জন্য আমরা অবশ্যই একজন ভালো, দক্ষ ও অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের পরামর্শমত চিকিৎসা নিবো ও সুস্থ সুন্দর জীবন যাপন করবো।

ডাঃ এম সাঈদুল হক

সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।

০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮

০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬

মন্তব্য করুন