প্রস্রাব হলুদ মানেই জন্ডিস নয়ঃ

জন্ডিস হলো যখন একই সাথে চোখের রং ও প্রস্রাবের রং হলুদ হয়ে যায় এবং রক্তে বিলিরুবিনের মাত্রা ২.৫ মি.গ্রা./ডিএল এর বেশি হয়।

শুধু মাত্র প্রস্রাবের রং হলুদ হলে সেটা জন্ডিস হবে না।

প্রস্রাবের রং হলুদ হওয়ার কারণ বহুবিধ –
১) দেহে পানি স্বল্পতা দেখা দিলেঃ
মাত্রাতিরিক্ত বমি, ডায়রিয়া, শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরা, দীর্ঘ সময় ধরে রোদে অবস্থান করা, অতিরিক্ত কায়িক পরিশ্রম করলে; স্বল্প পরিমাণ পানি পান করলে; Diuretics বা দেহ থেকে পানি সরার ওষুধ বেশি খেয়ে ফেললে;

২) ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ঃ
ভিটামিন বি কমপ্লেক্স, মসল্টিভিটামিন জাতীয় ওষুধ, যক্ষ্মার ওষুধ রিফামপিসিন, ডায়রিয়ার ওষুধ নাইটাজক্সানাইড ইত্যাদি ;

৩) প্রস্রাবের ইনফেকশন ;

৪) খাবারঃ অতিরিক্ত গাজর, কুমড়া, বীটরুট খেলে এমনটা হতে পারে।

ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬

মন্তব্য করুন