কি দেখে বুঝবো লিভারে সমস্যা হচ্ছে?

লিভার হলো আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যা—

গৃহীত খাবার বিপাক, প্রসেস, মজুদ করে এবং প্রয়োজনীয় অংশ শরীরের ক্ষয়পূরণ, গঠন, বৃদ্ধি ও চালিকা শক্তিতে কাজে লাগায়;

গৃহীত খাবারের সাথে আগত রোগ জীবাণু ধ্বংস করে ;

গৃহীত খাবারের সাথে আগত বিভিন্ন রাসায়নিক, বিষাক্ত পদার্থ নির্বিষ করে ;

গৃহীত ওষুধ প্রসেস করে দূরবর্তী ক্ষতস্থানে প্রেরণ করে এবং রোগ নিরাময় করে ;

দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় ব্যাপভিত্তিক ভূমিকা পালন করে।

লিভারের সমস্যার লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ – Liver Problem Solutio

নিম্নোক্ত লক্ষ্মণ উপসর্গ দেখে বুঝা যেতে পারে লিভারে সমস্যা হচ্ছে —

১) শারীরিক দুর্বলতা,

২) শরীরে শক্তি না পাওয়া,

৩) কাজে আলস্য বোধ,

৪) অল্প আয়াসেই ক্লান্তি বোধ করা,

৫) খাওয়ায় অরুচি,

৬) শরীর ম্যাজম্যাজ করা, সর্বদা শুয়ে থাকতে ইচ্ছে করা,

৭) যৌনাকাঙ্ক্ষা কমে যাওয়া ও যৌন দুর্বলতা দেখা দেওয়া,

৮) চেহারার লাবণ্য নষ্ট হয়ে যাওয়া,

৯) চুল রুক্ষ ও শ্রীহীন হয়ে যাওয়া,

১০) চোখ কোটরগত হওয়া,

১১) নাক সূঁচালো হয়ে যাওয়া,

১২) ম্যালার প্রমিনেন্স (চোয়ালের হাড় বৃদ্ধি পাওয়া),

১৩) পুরুষের বগল এবং তলপেটের লোম ঝরে পড়া,

১৪) পুরুষের স্তন ব্যথাময় ও বড় হয়ে যাওয়া,

১৫) মহিলাদের স্তন খর্বাকৃতি ধারণ করা,

১৬) পুরুষের অন্ডকোষ নরম, ছোট ও অসংবেদনশীল হয়ে যাওয়া,

১৭) পেটের রক্তনালী ফুলে যেয়ে দৃশ্যমান হওয়া,

১৮) হাতের তালু রক্তিমাভ ও আঙ্গুলের ডগা ডাম্বেলাকৃতি ধারণ করা,

১৯) পেটে পানি এসে পেট ফুলে যাওয়া,

২০) পায়ে পানি বা পা ফোলা,

২১) রক্ত বমি ও কালো পায়খানা,

২২) ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া এবং স্থান কাল পাত্র জ্ঞানবোধ লোপ পাওয়া,

২৩) অন্য কোন কারণে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যখন দেখা যায় — SGPT বেশি, রক্তে হেপাটাইটিস বি কিংবা সি এর সংক্রমণ রয়েছে এবং আলট্রাসনোগ্রাফিতে ফ্যাটি লিভারের আবির্ভাব ঘটেছে।

ডাঃ এম সাঈদুল হক

সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।

০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮

০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬

মন্তব্য করুন