কালো পায়খানা (Melaena)

পরিপাক তন্ত্রের কোন স্থান হতে বিশেষ করে উপরিভাগ হতে রক্তপাত হলে সেই রক্ত পরিপাক হয়ে আলকাতরার ন্যায় নরম ও কালো বর্ণ ধারণ করে দুর্গন্ধযুক্ত এবং তাতে পানি দ্বারা ফ্ল্যাশ করলে সেটা লাল ও রক্তিমাভ মল হিসেবে দেখা দেয় তা-ই কালো পায়খানা বা মেলেনা।

কালো পায়খানা হওয়ার কারণ বহুবিধঃ

১) লিভার সিরোসিস হয়ে খাদ্য নালীর ইসোফেজিয়াল ভ্যারিক্স হতে রক্তপাত;

২) নন-সিরোটিক পোর্টাল হাইপারটেনশনের কারণে খাদ্য নালীর ইসোফেজিয়াল ভ্যারিক্স হতে রক্তপাত ;

৩) খাদ্যনালী, পাকস্থলী কিংবা ডিওডেনামের আলসার, পলিপ, টিউমার বা ক্যান্সার হতে রক্তপাত;

৪) পাকস্থলীর GAVE কিংবা PHG হতে রক্তপাত;

কালো পায়খানা কি এবং কেন হয়

৫) ক্ষুদ্রান্ত্র কিংবা বৃহদান্ত্রের কোন অংশে আলসার বা ঘা, টিউমার বা ক্যান্সার, পলিপ হতে রক্তপাত;

৬) ক্রনস ডিজিজ ;

৭) বেশি মাত্রায় আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ ;

৮) লাল শাক, বীটরুট খেলে;

৯) কালো চকোলেট কিংবা ব্ল্যাক ফরেস্ট জাতীয় কেক খেলে;

১০) উচ্চ রক্তচাপ কিংবা নাক ও গলার বিভিন্ন সমস্যায় রক্তপাত হলে;

১১) রক্ত রোগের কারণে ;

১২) রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে গেলে (রোগের কারণে কিংবা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়)

ডাঃ এম সাঈদুল হক

সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।

০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮

০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬

মন্তব্য করুন